সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্যালেন্স, ওয়েস্ট ইন্ডিজকে পাল্টা জবাব দিচ্ছে জিম্বাবুয়ে
তিন উইকেটে ১১৪ রান নিয়ে চতুর্থ দিনের সূচনা করে জিম্বাবুয়ে। দলটিকে বেশিক্ষণ টানতে পারেননি আগের দিন হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকা কাইয়া। ব্যক্তিগত ৬৭ রানে আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ হন তিনি।
তারপর দ্রুত সময়ের মধ্যে তাফাদজা শিগা (২) ও ব্র্যাড ইভান্সের (৭) উইকেট হারায় দলটি। মধ্যাহ্নভোজ বিরতির আগে ফিরে যান ৭৬ বল খেলে ১৫ রান করা ওয়েলিংটন মাসাকাদজাও।
১৯২ রানে তখন ৭ উইকেট নেই স্বাগতিকদের। আর তখনই হাল ধরেন ব্যালেন্স ও মাভুতা। সপ্তম উইকেটে দুজনের ব্যাটে আসে ১৩৫ রানের জুটি। নিজ জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমে ব্যালেন্স করেন অপরাজিত ১৩৭ রান। ২৩১ বলে খেলা ইনিংসটিতে ছিল দুটি ছক্কা ও ১২টি চারের মার।
জিম্বাবুয়ের হয়ে অভিষেকে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া ভিন্ন দুটি দেশের হয়ে টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের দ্বিতীয় ব্যাটারও বনে যান ব্যালেন্স। এর আগে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার হয়ে খেলা কেপলার ওয়েসেলস দুই দেশের হয়ে টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
ইংল্যান্ডের পর এবার ব্যালেন্স সেঞ্চুরি করলেন জিম্বাবুয়ের হয়ে। সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে এটা তার পঞ্চম সেঞ্চুরি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলে ২৩ টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
ব্যালেন্সকে সঙ্গ দেয়া মাভুতা ১৩২ বলে নয়টি চারে ৫৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রান খরচায় তিন উইকেট নেন আলজারি জোসেফ। দুটি করে উইকেট নেন গুড়াকেশ মতি ও জেসন হোল্ডার। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের হয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট ১১ এবং ত্যাগনারায়ণ চন্দরপল ১০ রানে অপরাজিত আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live