ব্রেকিং নিউজঃ আবারও বাড়ল সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ। গতকাল সোনার দাম প্রতি আউন্স ২ হাজার ১০০ ডলারের ওপরে উঠেছিল। মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী বছরের প্রথম দিকে সুদের হার কমাতে পারে এমন খবরে সোনার দাম বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেস এ খবর দিয়েছে।
গতকাল সোমবার আমেরিকার স্টক মার্কেটে সোনার দাম ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাম দাঁড়ায় ২ হাজার ৮৫ ডলার ৭৬ সেন্ট। অথচ গতকাল লেনদের শুরুর দিকে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ১১ ডলার ৩৯ সেন্ট।
আমেরাকার ফিউচার মার্কেটে গতকাল সোনার দাম ১ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭ ডলার ৬০ সেন্টে উঠেছিল।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার বলেছেন, ‘ফেডারেল রিজার্ভের প্রধান পাওয়েল গতকাল তাঁর বক্তৃতায় সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ আগামী বছর আর সুদহার বাড়ার সম্ভাবনা নেই। বরং কমতে পারে।’ অন্যদিকে, সিএমইর ফেডওয়াচ টুল বলেছে, আগামী বছরের মার্চে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ৭০ শতাংশ।
গতকাল রুপার দামও ১ শতাংশ বেড়েছে। ধাতুটির দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ২৫ ডলার ৪৫ সেন্ট। তবে দাম কমেছে প্যালাডিয়ামের। গতকাল দশমিক ৪ শতাংশ কমে ধাতুটির দাম হয়েছে আউন্সপ্রতি ৯২৯ ডলার ৯৩ সেন্ট। প্লাটিনামেরও দাম ১ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৯৯৯ ডলার ৩৫ সেন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর