শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, জেনে নিন সময়সূচি
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) জেলার পরীক্ষা শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ তথ্য জানান। তিনি জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় উপকরণ জেলায় পাঠানো হয়েছে। শাহ রেজওয়ান হায়াত বলেন, প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। তিনি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ বছর ০৩টি বিভাগের ১৮টি জেলায় (রংপুর ০৮ + বরিশাল ০৬ + সিলেট ০৪) পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে 0255074969 নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে
- ৩৫–৪০ হাজারে ২০২৬ সালের সেরা ৫ গেমিং ফোন
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- আজ ৯/২৭/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত