১ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ১৩৩ টি কোম্পানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য জাতীয় অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের ৫৭টি দল এ অভিযান পরিচালনা করে।
শনিবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার জানায়, শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সবমিলিয়ে সারা দেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম রোববার (১০ ডিসেম্বর) অব্যাহত থাকবে।
জানা যায়, শনিবার দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। রাজধানীর বাজারে কেজিপ্রতি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে বৃহস্পতিবার দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।
এদিকে মাত্র একরাতের ব্যবধানের দেশের বাজারে পাইকারিতেই ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত এবং দেশি পেঁয়াজের কেজি বেড়েছে ৬০ টাকা। মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণের রাখতে নিত্যপণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার প্রভাবেই দেশের বাজারে আবারও ঝাঁজ ছড়াচ্ছে পেঁয়াজ।
এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকবে। এই নির্দেশনা শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। রপ্তানি নীতি সংশোধন করে পেঁয়াজ রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার: বস্ত্র খাতের ৫ কোম্পানির মুনাফায় বড় চমক
- মুনাফায় ধস: বস্ত্র খাতের ১৬ কোম্পানির আয় তলানিতে
- জানা গেল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ মার্চ ২০২৬)
- বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন ও বার্সা-অ্যাতলেটিকো
- চ্যাম্পিয়ন্স লিগ: গোলবন্যায় শেষ আটে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ
- হৃদপিণ্ডের শত্রু এই ৫ ফল? বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, সাবধান!
- ৩৮ বছরেও মেসির জাদুতে ভরসা! আর্জেন্টিনার ২৮ সদস্যের দল ঘোষণা
- ঈদের আনন্দ মাটি করবে বৃষ্টি? ৫ দিনের বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- পিএসএলে ৫ বাংলাদেশির ভাগ্য খুলল: বিসিবির এনসিতে বিশেষ শর্ত!
- আজকের স্বর্ণের দাম বাংলাদেশ