বাংলাদেশি শ্রমিকদের ভিসা দিবে না আমিরাত
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আসা শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধ করবে।
সাম্প্রতিক দিনগুলিতে, কর্মসংস্থান সংস্থাগুলি এই তিনটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়েছে। যে কারণে এটি এমন গুঞ্জন তৈরি করেছে। বিশেষজ্ঞ ও ভিসা এজেন্টদের মতে, এই খবর সত্য নয়। কিন্তু দক্ষিণ এশিয়ার এই তিনটি দেশের নাগরিকরা বর্তমানে খুব কম ভিসা পান- এই তথ্য সত্য।
মূলত শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জাতিগত বৈচিত্রতা আনার যে নির্দেশনা আমিরাত সরকার দিয়েছে— সে কারণেই এ তিন দেশের মানুষের ভিসা পক্রিয়া সহজে হচ্ছে না।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ, ভারত ও পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এই তিন দেশের অনেক শ্রমিককে নিয়োগ দিয়েছে। ফলে যখন তারা ভিসা প্রক্রিয়ার কাজ করতে যাচ্ছেন, তখন তাদের কাছে কর্তৃপক্ষের কাছ থেকে একটি সংক্রিয় বার্তা আসছে। এতে বলা হচ্ছে, ‘নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার বৈচিত্র সাধন করুন।’
বিষয়টি নিয়ে দুবাইয়ের একটি বিজনেস সার্ভিস সেন্টার মানবসম্পদ ও আমিরাতকরণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল, তাদের বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই জাতিগত বৈচিত্রতা রক্ষা করতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট দেশ থেকে শ্রমিক আনা যাবে না। তারা স্পষ্ট করে জানিয়েছে, এ বিষয়টি বৈচিত্রকরণের ব্যাপার। কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।
যেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের বার্তা পাচ্ছে, তাদের অন্য দেশের নাগরিকদের নিয়োগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
খালিজ টাইমস মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানের মানবশক্তির প্রথম ২০ শতাংশে নিয়োগের ক্ষেত্রে জাতিগত বৈচিত্রতা থাকতে হবে। ২০ শতাংশ কোটা পূরণ হয়ে গেলে তারা যে কোনো দেশের শ্রমিকদের নিতে পারবে। এটি বিশ্বের সবদেশের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো আলাদা দেশের জন্য নয়।
অপর একটি সূত্র জানিয়েছে, মেইনল্যান্ডে যেসব প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এ নিয়মটি প্রযোজ্য হচ্ছে। ফ্রিজোনে এমন কিছু দেখা যায়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!