MD. Razib Ali
Senior Reporter
ম্যাচ হারলেও হেসে শেষ মুস্তাফিজ এর আসল কারণ জানালো ভারতীয় গণমাধ্যম
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ৮ উইকেটের বিশাল জয় পায় লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
এই দিন ব্যাট হতে সুবিধা করতে পারেনি চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বিশেষ করে শুরুটা মোটেও ভালো হয়নি চেন্নাইয়ের। জাদেজার ৫৭ রান ও শেষ ধোনির ৯ বলে ২৮ রানের ক্যামিও আর মঈন আলীর ৩০ রানের সবাদে ১৭৬ রান করে চেন্নাই।
১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৫ বলে কোনো উইকেট না হারিয়ে ১৩৪ রানে বড় ওপেনিং জুটি গড়েন সুপার জায়ান্টের দুই ওপেনার ডি কক ও কে এল রাহুল। মুস্তাফিজ নিজের ৩য় ওভারের শেষ বলে নিজের যাদু করী কাটারের ফাদে ফেলে আউট করেন ডি কককে।
মুস্তাফিজের স্লোয়ার কাটারে আপার কাট খেলতে গিয়ে ধোনির কাছে ক্যাচ দেন ডি কক। মুস্তাফিজের বলে উইকেটের পর যেনো প্রাণ ফিরে পায় চেন্নাই সুপার কিংস। উইকেট পাওয়ার পর মুস্তাফিজ গিয়ে ধোনির সাথে মিলায় এবং দুই জনের কথার মাঝে হেসে কুটিকুটি অবস্থা মুস্তাফিজের। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, মুস্তাফিজকে ধোনি বলেছেন, এতো সময় কোথায় ছিল এই কাটার? তাতেই হেসে কুটি কুটি হন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live