টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেমি ফাইনাল ও ফাইনালের রিজার্ভ-ডে নিয়ে বিপাকে আইসিসি
আর মাত্র কয়েক সপ্তহ পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হোস্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও সেমি ফাইনালের রিজার্ভ ডে রাখতে চায় আইসিসি। তবে এখানেই বিপাকে পড়েছে আইসিসি।
আসন্ন বিশ্বকাপের সূচি অনুযায়ী, ২৭ জুন বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। একই দিনে দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। প্রথম সেমিফাইনালের ভেন্যু ত্রিনিদাদ এবং টোবাগো। আর দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু গায়ানা।
এর একদিন পর ২৯ জুন সাড়ে আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজ। আইসিসি তাদের মিডিয়া বার্তায় জানায়, ‘আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
বৃষ্টি বা আবহাওয়ার কারণে যদি দ্বিতীয় সেমিফাইনালটি রিজার্ভ ডে'তে যায় তাহলে ফাইনালের আগে ২৪ ঘণ্টাও বিরতি পাবে না যেকোনো একটি দল। যার প্রভাব ফাইনালে তাদের পারফরম্যান্সেও পড়তে পারে।
আইসিসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে’তে গেলে ২৮ জুন বাংলাদেশ সময় ভোরে অবিশিষ্ট অংশ মাঠে গড়াবে। আর যদি দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে’তে যায়, সেটি ২৮ জুন বাংলাদেশ সময় রাতেই শেষ করা হবে।
তারপর আবার ২৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলতে হবে ফাইনাল। সমস্যা হচ্ছে, এই কম সময়ের মধ্যে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণও করতে হবে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ ৪ তারিখ সকালে, দেখবেন যেভাবে লাইভ
- আজকের টাকার রেট কত: কমেছে ৫টি দেশের টাকার মান
- আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ কখন, কোথায়, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ভারত: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম ব্রাজিল ম্যাচ আজ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ভারত বনাম ব্রাজিল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- চলছে ভারত-পাকিস্তান ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ ১০/০৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কে জিতল?