আজকের ম্যাচে বড় ব্যবধানে হায়দরাবাদ হারলে বিশাল লাভ হবে চেন্নাই ও বেঙ্গালুরুর
আইপিএলের চলমান আসরের প্লে অফে ওঠার লড়াই বেশ জমে উঠেছে। এরই মধ্যে দুই দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। সবার আগে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, এরপর রাজস্থান রয়্যালস। বাকি দুই জায়গার জন্য লড়ছে অন্য দলগুলো।
আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার হায়দরাবাদের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের সর্বশেষ ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি জিততেই হতো গুজরাট টাইটান্সকে। তবে বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে গতবারের রানার্স-আপদের।
অবশ্য আজ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে সানরাইজার্স হায়দরাবাদের। এমনকি নেট রানরেটে এগিয়ে থাকায় রাজস্থান রয়্যালসকে টপকে সেরা দুইয়েও উঠে আসার সুযোগ থাকছে প্যাট কামিন্সের দলের। দুই দলের আজকের লড়াইয়ে নজর থাকবে আরো পাঁচ দলের।
হায়দরাবাদের বাকি আছে আর দুটি ম্যাচ। তার মধ্যে একটি অনুষ্ঠিত হচ্ছে আজ। ১২ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট আছে তাদের। আজকের ম্যাচে জয় মানে প্লে-অফ নিশ্চিত। শুধু তাই নয়, পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসেরও ‘কার্যত’ বিদায় বলা যায়।
আইপিএলে নাম লিখিয়ে প্রথম দুই আসরে চমক দেখানো গুজরাট এবার ছিটকে গেছে প্লে-অফের আগেই।
অপরদিকে, সর্বশেষ টানা চার ম্যাচে হারলেও প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে রাজস্থানের। তারা পয়েন্ট টেবিলে এখন দুইয়ে আছে। নেট রানরেটে রাজস্থানের চেয়ে এগিয়ে আছে সানরাইজার্স। সানরাইজার্সের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে জায়গা পাকাপোক্ত হবে।
গুজরাট টাইটান্সের কাছে আজকের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। অনেকটা পরীক্ষারও বলা যেতে পারে। এতদিন অনেকেই যথেষ্ট সুযোগ পাননি। যে কারণে শেষ ম্যাচে পরীক্ষার পথে হাঁটতে পারে টাইটান্স। আবার শক্তিশালী দল নামিয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবেন শুভমান গিলরা।
হায়দরাবাদকে টাইটান্সরা যদি বিশাল ব্যবধানে হারাতে পারে, প্লে-অফের হিসেব-নিকেশ বদলে যাবে। চাপ বাড়বে কামিন্সদের। তেমনই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দু-দলের কাছেই নতুন সম্ভাবনা দাঁড়াবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live