MD. Razib Ali
Senior Reporter
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
বিশ্বকাপের মুল আসর শুরুর আগে প্রত্যেকটি দল প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারত। সম্প্রতি সময়ে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনা দেখা যায় দুই দেশের সমর্থকদের মধ্যে। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মত আসরে তাহলে তো কথায় নাই।
আগামী ১ জুন ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বিশ্বকাপের মুল খেলা শুরুর আগে শেষ বারের মত নিজেদের ঝালায় করে নিতে পারবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটা পরিবর্তন।
বেশ কিছু দিন ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা রান পাচ্চে না। তবে সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুন ব্যাটিং করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে তাদের দুজনকেই।
তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। চারে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়। পাঁচে ব্যাটিংয়ে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয়ে ব্যাটিং করবেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মাহমুদউল্লাহ। সাতে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক।
স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। পেস বিভাগে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর