MD. Razib Ali
Senior Reporter
এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১০ জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই মাঠেই শ্রীলঙ্কাকে ৭৭ রানে অল-আউট করে দক্ষিণ আফ্রিকা।
তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ। চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন লিটন দাস। দীর্ঘ দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে রানে ফিরেছেন তিনি। তার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে জয়ের পথে ছিল টাইগাররা। চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। তবে এইটা নির্ভর করছে শরিফুলের চোট সারার ওপর। আর মুস্তাফিজ ও তাসকিন তো আটো চয়েজ। তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণেই অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির