ঈদে চলবে না শাকিব খানের সিনেমা ‘তুফান’
প্রতি ঈদেই দর্শকদের আনন্দ দিতে এক ঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা। এবারও তার ব্যতিক্রম নেই। আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম শাকিব খানের ‘তুফান’ এবং শবনম বুবলীর ‘রিভেঞ্জ’। ইতোমধ্যে এই দুটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে বেশ আলোচনা চলছে। চলচ্চিত্র জগতের অনেকেই এ নিয়ে কথা বলছেন, কেউ শাকিবের পক্ষে, কেউ আবার বিপক্ষে। একইভাবে বুবলীর সিনেমাও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রায়হান রাফী নির্মিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। অন্যদিকে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলীর নায়ক রোশান। এই দুই সিনেমা নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দুই সিনেমার মধ্যে তিনি বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে বেশ আশাবাদী হলেও শাকিবের ‘তুফান’ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন।
ডিপজল বলেন, “রিভেঞ্জ সিনেমাটি ভালো হয়েছে। আমার মনে হয় এই ঈদে এটাই এক নম্বরে থাকবে। ‘তুফান’ নামে আগেও অনেক সিনেমা হয়েছে। আমি এই সিনেমার গল্পটা জানি না। তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না। আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলা হোক, এই সিনেমা অত বড় যাবে না। কথা কম বলা ভালো, সিনেমা দেখেই দর্শক বলবে ভালো না মন্দ।”
তিনি আরো বলেন, “আমি যতটুকু শুনেছি, তুফান অত ভালো হয়নি। যার জন্য হল মালিকরাও কম চাপ দিচ্ছে সিনেমাটির পেছনে। তবে ঈদের এক নম্বর সিনেমা হবে ‘রিভেঞ্জ’। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছে। তারা বলেছে, ঈদের সেরা সিনেমা হবে এটি। বুবলীর ‘রিভেঞ্জ’-এর জন্য আমার শুভকামনা থাকবে। শাকিব আমাদের ঘরের ছেলে, এই ঈদেও ওর সিনেমা মুক্তি পাচ্ছে, তার জন্যও শুভকামনা রইলো।”
প্রসঙ্গত, ‘তুফান’ ও ‘রিভেঞ্জ’ ছাড়াও ঈদে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, এবং সুমন ধরের ‘আগুন্তুক’।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা