ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিসের সতর্কবার্তা
বর্ষার মৌসুম এসে গিয়েছে দিনপঞ্জিতে। সামনে পবিত্র ঈদুল আজহা পালিত হবে, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—ঈদের দিনের আনন্দ কি বৃষ্টিতে ভেসে যাবে? কারণ ঈদের জামাত, পশু কোরবানি এবং অন্যান্য আচার-অনুষ্ঠান বৃষ্টির ফলে বিঘ্নিত হতে পারে।
শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ঈদুল আজহার দিন সকাল থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।
আজ ও আগামীকালও বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এ সময় খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।
ঈদের আগের দিন রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে। পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন