দারুন সুখবর: প্রবাসীদের আকামা পরিবর্তনে আসছে বড় সুযোগ
কুয়েতের গৃহকর্মীদের (২০ নম্বর) ভিসা পরিবর্তন করে বেসরকারি খাতে (১৮ নম্বর) নেওয়ার উদ্যোগ নিচ্ছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার (২৬ জুন) কুয়েত নিউজ এজেন্সির বরাতে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যমবিষয়ক বিভাগ ২০২৩-২০২৪ অর্থবছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। এই বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।
বৈঠকে শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ জনশক্তি কর্তৃপক্ষকে নির্দেশ দেন বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে।
ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়। তবে ঠিক কবে নাগাদ এই আইন বাস্তবায়ন হবে তা নির্দিষ্ট করা হয়নি।
কুয়েতে গৃহকর্মী ভিসায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে বেসরকারি খাতে ভিসা পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। কুয়েত সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রবাসীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন