প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান
জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ আগস্ট ০৫ ১৬:৪৪:৪৮
দেশে প্রতিটি খুনের বিচার হবে, ভাঙচুর-সংঘর্ষ থেকে বিরত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সবাই আমাদের ওপর ভরসা করেন। আমাদেরকে সময় দিন। আমরা প্রত্যেকটি হত্যার বিচার করবো।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাত অরাজকতায় কোনো কিছু অর্জন সম্ভব না। সবাই মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করবো।
সেনাপ্রধান আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ থাকবে না। সেনাবাহিনী ও পুলিশ কাউকে গুলি করবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আজ ব্যালন ডি’অর ২০২৬, কার হাতে উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার?
- মালয়েশিয়া মেডিকেল কবে শুরু হবে ২০২৬, সর্বশেষ খবর
- Ballon d’Or 2026 Rankings: শীর্ষে ইয়ামাল, সেরা ১০ কারা?
- OPPO Find X10 Ultra: ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কী থাকছে?
- এইচএসসি রেজাল্ট ২০২৬: রোল নম্বর দিয়ে ফল দেখবেন যেভাবে