ভিডিও বার্তায় অবিশ্বাস্য ভাবে যা বললেন জয়
আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। দেশ ত্যাগের সময় সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ভিডিও বার্তায় জয় বলেছেন, দেশে যেন এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার না আসতে পারে। সেনাবাহিনীর প্রতি তিনি এ আহ্বান জানান। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, এখন (সবার) দাবি সরকারের পতন। সরকারের পতন হওয়ার পর কী হবে? এটা কেউ ভেবেছে? সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন যদি সরকার পতনের দাবি মেনে নিই। তখন কী হবে? তারা এই সরকারের অধীনে নির্বাচন মানবে না।
আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্যও ক্ষমতা নিতে পারবে না। তিনি লিখেছেন, ‘আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারতো? ঠিক আছে। শেখ হাসিনার পর আপনাদের কী হবে, সেটা আমার চিন্তার বিষয় না। এভাবে সহিংসতা করে ক্ষমতা দখল করা যাবে না।
সন্ত্রাস মোকাবেলা শুধু একভাবে করা যায়। এখন আর এটি সহ্য করা যাবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ