প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবশেষে মুখ খুললো যুক্তরাজ্য
আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। এরপর বিকেল ৪টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছাড়েন। এরপর যুক্তরাজ্যের এ প্রতিক্রিয়া এল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি, (বাংলাদেশের) গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার ও শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তর প্রদেশ) সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান। সেখানেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন অজিত দোভাল। (তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে)
আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চ্যানেল টোয়েন্টিফোর–এর এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) এতোটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তাঁর মা গতকাল (রোববার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।
চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চ্যানেল টোয়েন্টিফোর–এর এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নেতারা।
বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র–জনতার উদ্দেশে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল টোয়েন্টিফোরে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র–জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি