অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারীরা
অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সে জন্য ছাত্র-জনতাকে রাজপথেই থাকতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সব রাজবন্দিদের মুক্তিও দিকে হবে। এ ছাড়া সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।
অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে বলেও সবাইকে সতর্ক করেন তিনি। রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকলে রাজপথে ছাত্র-জনতাকে থাকার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- আজকের স্বার্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের দর
- আজকের টাকার রেট কত: কমেছে ১টি দেশের টাকার মান
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান