শেখ হাসিনাকে নিয়ে করা ভারতীয় জ্যোতিষীর কঠিন ভবিষ্যদ্বাণী সত্যি হলো
শেখ হাসিনাকে নিয়ে গত বছর ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের এক জ্যোতিষী। তিনি বলেছিলেন, চলতি বছরের মে, জুন, জুলাই ও আগস্টে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এ সময় তাঁকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।
ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি। গতকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে দাঁড়ানো ও দেশত্যাগের পর এক্সে (সাবেক টুইটার) করা প্রশান্তের ওই ভবিষ্যদ্বাণী আবার সামনে এসেছে। তিনি নিজেও পুরোনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন।
২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে প্রশান্ত লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্টে তাঁকে সতর্ক থাকতে হবে। তাঁকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।’ পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে প্রশান্ত লিখেছেন, ‘শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।’
প্রশান্ত ওই পোস্টটি নতুন করে শেয়ারের পর তাতে লাইক এসেছে সাড়ে ১৪ হাজারের বেশি। মন্তব্যও করেছেন বহু মানুষ। মন্তব্যে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তাঁর প্রশংসা করে বলেছেন, ‘আপনার অসাধারণ দক্ষতা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ