ব্রেকিং নিউজ: জানানো হয়েছে, কবে চালু হবে আরব আমিরাতের ভিসা
আগামী ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর আরব আমিরাত সরকার বাংলাদেশিদের ভিসা নীতি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
আরব আমিরাতের ভিসা কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "আরব আমিরাত তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ভিসা পলিসি সময়ে সময়ে পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। এটা তাদের সম্পূর্ণ এখতিয়ার।" তিনি আরও বলেন, বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে, বিশেষত জুলাই মাসের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
মোহাম্মদ রফিকুল আলম জানান, যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিরা ভিসা পেতে সমস্যায় পড়ছেন, সেগুলো সরকার ইতিমধ্যে আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে। তিনি আশ্বস্ত করেছেন যে, সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া, তিনি আরও বলেন, "সম্প্রতি আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থানসহ বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।" বাহরাইন, কুয়েত, ওমানসহ অন্যান্য দেশেও বাংলাদেশিদের ভিসা প্রদানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, এমনটি তিনি উল্লেখ করেন।
এখন পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যার ফলে অনিয়মিত বা অবৈধ বাংলাদেশি কর্মীরা নতুন কর্মে নিয়োগ পেয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি জানান, ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এ সুযোগ নিয়ে ইতিমধ্যে বৈধতা লাভ করেছেন। যারা এখনো সেখানে অবৈধ অবস্থায় রয়েছেন, তারা এই সাধারণ ক্ষমা থেকে সুবিধা নিয়ে বৈধ হয়ে উঠতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশা প্রকাশ করেন, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা নীতি পুনঃমূল্যায়ন করবে এবং তা উন্মুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর