বিএনপির কর্মসূচি ঘোষণা
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার (১৬ ডিসেম্বর) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে বাদ রাখা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ছাড়া দেশের সব জেলা ও মহানগরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বিজয় দিবসের এই কর্মসূচি সফল করতে তাগিদ দেওয়া হয়েছে।
বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে বিজয় দিবসে দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, তবে রাজধানী ঢাকায় বিশেষ কোন কর্মসূচি থাকছে না।