ব্রেকিং নিউজ: দফায় দফায় সং*ঘর্ষ, ভাঙ*চুর, লু*ট*পাট ও অ*গ্নি*সংযোগ,ব্যাপক পু*লিশ মোতায়েন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি সুন্নাতে খতনার অনুষ্ঠানে গান-বাজনা প্রসঙ্গে ফতোয়া দেওয়ার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম মোল্লার ছেলে সুন্নাতে খতনা অনুষ্ঠানে গান-বাজনার আয়োজন করেন। এ ঘটনায় শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির উপস্থিতিতে ইমাম হাকিম মোল্লা ঘোষণা দেন, গান-বাজনা হারাম। এতে বাধা দেন কাশেম মোল্লা। এর পরই মসজিদে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা কিছু সময় পর উত্তেজনা সৃষ্টি করে।
রাতের দিকে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একাধিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। শনিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং সংঘর্ষের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় গ্রামবাসী আতঙ্কিত, এবং প্রশাসন দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার কেলেঙ্কারির মধ্যেই সাকিবের বাড়িতে আগুন
- দুই মিনিটের রাস্তা পেরোতেই লাগল ১৫ মিনিট, বাঁচানো গেল না সেই নবজাতককে
- আজ দেশের বাজারে সোনার নতুন দাম
- সৌদিতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় রূপান্তরের আসল নিয়ম
- বিল নিয়ে ফেসবুকে ঝড় তুললেন আজহারি, জবাব দিল বিদ্যুৎ বিভাগ
- বাংলাদেশ নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
- ২ লাখ মানুষ অপেক্ষায়, কিন্তু দেখা গেল না শেখ হাসিনাকে! এরপর যা ঘটল...
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনা
- আগামীকালই স্পষ্ট হবে এসএসসি ফল প্রকাশের তারিখ
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড
- ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের