ব্রেকিং নিউজ: ব্যাপক সং ঘ র্ষ ‘মার্চ ফর ইউনিটি’ গাড়িবহরে হা ম লা, র ণ ক্ষে ত্রে পরিণত, ২০ জন আহত
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে ২৫টি বাস নিয়ে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছানোর পর স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে।
শিক্ষার্থীরা প্রতিরোধ গড়লে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জনের বেশি আহত হয়েছেন। হামলার পর এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সময় পুলিশ নিরব ভূমিকায় ছিল, যদিও থানার সামনে ঘটনা ঘটেছিল। তাদের দাবি, স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালাতে প্রস্তুত ছিল এবং স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “আমরা খুলনা থেকে শান্তিপূর্ণভাবে ঢাকা যাচ্ছিলাম, কিন্তু পথেই আমাদের ওপর হামলা করা হয়। এই আক্রমণ ফ্যাসিবাদী সরকারের দোসররা করেছে।”
অন্যদিকে, আন্দোলনের আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা ছিল। কিন্তু এ ধরনের হামলা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমরা দ্রুত এর বিচার চাই এবং হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তা না হয়, শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করবে।”
এখন পর্যন্ত, হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশ ও সেনাবাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর