কমলো তেলের দাম, দেখেনিন পেট্রোল-অকটেন ও ডিজেলের মুল্য তালিকা
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে জানুয়ারি মাসের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোক্তা পর্যায়ে নতুন জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এবারের মূল্য সংশোধনে কেরোসিন ও ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানো হলেও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মূল্য তালিকা ঘোষণা করে।
গেজেট অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকায় ভোক্তারা আগের মতোই পেট্রোল লিটারপ্রতি ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকায় কিনতে পারবেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে মিল রেখে বাংলাদেশে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। নতুন এই দাম জানুয়ারি মাসজুড়ে কার্যকর থাকবে।
প্রতিমাসের মূল্য নির্ধারণ ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ডিজেল ও কেরোসিনের মূল্য সামান্য কমলেও পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববাজারের দামের ওপর নির্ভরশীল এই পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে জ্বালানি তেলের দাম দ্রুত পরিবর্তিত হওয়ায় বাজার স্থিতিশীল রাখা সহজ হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ