টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল
বাংলাদেশ ট্রেড অ্যান্ড সাপ্লাই কোর্পোরেশন (টিসিবি)-এর এক কোটি স্মার্ট কার্ডের মধ্যে ব্যাপক দুর্নীতির কারণে ৩৭ লাখ কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, এই কার্ডগুলোর মধ্যে একাধিক কার্ড এক পরিবারের জন্য জারি করা হয়েছিল এবং এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তরা এর অপব্যবহার করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "টিসিবি’র মাধ্যমে যে চাল বিক্রি করা হচ্ছে, তা আমরা পূর্ণমাত্রায় ব্যবহার করছি। আমরা বাজারে চালের সরবরাহ বাড়িয়েছি। ৫০ লাখ পরিবারকে (খাদ্যবান্ধব কর্মসূচি) কম দামে চাল সরবরাহ করা শুরু হচ্ছে, এবং টিসিবির স্মার্ট কার্ডধারী ৬৩ লাখ পরিবারকে এ সপ্তাহ থেকেই পণ্য বিতরণ শুরু হবে।"
এক কোটি কার্ডের মধ্যে কেন শুধু ৬৩ লাখ পরিবারকে স্মার্ট কার্ডের আওতায় পণ্য দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, "একের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একাধিক কার্ড একটি পরিবারে ছিল এবং এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তরা এর অপব্যবহার করেছে। ৩৭ লাখ কার্ড বাতিল করা হয়েছে, যেগুলো ডুপ্লিকেট ছিল। শুধুমাত্র সঠিক প্রাপকদের কাছে পণ্য বিতরণ করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "আমরা আরও ৩৭ লাখ কার্ড বাড়ানোর পরিকল্পনা করছি। যদি ক্রয় এবং বিপণনে স্বচ্ছতা আনা যায়, তবে এক কোটি কার্ডের থেকেও এটি বৃদ্ধি করা সম্ভব, এবং আমরা তা করতে প্রস্তুত।"
এদিকে, এই পদক্ষেপের মাধ্যমে টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং সঠিক প্রাপকদের মাঝে পণ্য পৌঁছানোর জন্য কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন