মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশাল দু:সংবাদ
মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণের জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ‘রিক্যালিব্রেশন ৩.০’ প্রকল্প চালুর খবর ছড়ানো হয়েছে, তা মিথ্যা বলে দাবি করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এই তথ্যকে সম্পূর্ণ ভুল জানিয়ে সবাইকে সতর্ক করেছেন।
শুক্রবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে দাতুক জাকারিয়া শাবান জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবরটি ভিত্তিহীন। তিনি বলেন, “২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রোগ্রামের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ছিল, এরপর নতুন কোনো বৈধকরণ প্রকল্প ঘোষণা করা হয়নি।”
এ ধরনের ভুল তথ্যের জন্য অবৈধ অভিবাসীদের বিভ্রান্তি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি সবাইকে সঠিক তথ্য জানার জন্য অভিবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে যাওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, “অভিবাসন বিভাগের পক্ষ থেকে ঘোষিত কোনো প্রকল্পের ব্যাপারে নিশ্চিত হওয়ার আগে, দয়া করে আমাদের অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন।”
এই মিথ্যা খবরের ফলে অবৈধ অভিবাসীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কাটানোর জন্য অভিবাসন বিভাগের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আজকেরস্বর্ণের দাম: প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ