ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তরুণ জনপ্রিয় বলিউড অভিনেতা
ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ যেন থামছেই না। ১ জানুয়ারি ক্যানসারে টালিউড পরিচালক অরুণ রায় আর ১৫ জানুয়ারি হৃদরোগে মারা যান অভিনেতা সুদীপ পাণ্ডে। কিন্তু আরও এক দুঃখজনক খবর জানাল ভারতীয় সংবাদমাধ্যম। এবার টেলিভিশন অভিনেতা আমন জয়সওয়াল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
১৭ জানুয়ারি যোগেশ্বরী (পশ্চিম) এলাকার হিল পার্কের কাছে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। খবর অনুযায়ী, অডিশনে যাওয়ার জন্য মোটরসাইকেলে বের হয়েছিলেন আমন। দুপুর সোয়া তিনটার দিকে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়, কিন্তু সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৩ বছর।
এই শোক সংবাদে সহ-অভিনেতা হৃত্বিক ইয়াদভ শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আমন অডিশনে যেতে দেরি করায় কাস্টিং ডিরেক্টর তাকে ফোন করেন এবং দুর্ঘটনার খবর জানান। পরে তিনি হাসপাতালে যান।
সোশ্যাল মিডিয়াতে ৩১ ডিসেম্বর আমন জয়সওয়াল তার নতুন বছরের পরিকল্পনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে নতুন স্বপ্ন দেখার কথা জানিয়েছিলেন। কিন্তু তার অকাল মৃত্যু সেই স্বপ্নের পালে পানি ঢেলে দেয়।
শোবিজ ইন্ডাস্ট্রিতে আমনের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা শোকাবহ এই মুহূর্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ