বীরেন্দ্রর শেবাগের দাম্পত্য জীবনে ভাঙনের সুর, ডিভোর্সের পথে ক্রিকেট তারকা
ভারতীয় ক্রিকেটের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দ্রর শেবাগ ও তার স্ত্রী আরতী আহলাওয়াতের ২০ বছরের সংসার ভাঙনের পথে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই দম্পতি বর্তমানে আলাদা থাকছেন। এমনকি তারা একে অপরকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। সম্পর্কের টানাপোড়েনের কারণে তাদের ডিভোর্সের গুঞ্জন এখন জোরালো।
গত দীপাবলী উৎসবে শেবাগ তার সামাজিক মাধ্যমে ছেলে এবং মায়ের ছবি শেয়ার করলেও সেখানে তার স্ত্রীর কোনো উপস্থিতি ছিল না। এমনকি পোস্টে স্ত্রীর কোনো উল্লেখও করেননি তিনি। এরপরই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।
অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে শেবাগ তার একক ছবি পোস্ট করেন বিশ্ব নাগায়ক্ষী মন্দির থেকে। সেখানেও স্ত্রীর অনুপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। এই ঘটনাগুলোই ইঙ্গিত দেয় যে, তাদের দাম্পত্য সম্পর্ক ভালো নেই।
২০০৪ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বীরেন্দ্রর শেবাগ ও আরতী আহলাওয়াতের বিয়ে হয়। এই দীর্ঘ ২০ বছরে তাদের সম্পর্ক নিয়ে কখনো কোনো গুঞ্জন বা বিতর্ক শোনা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে শেবাগ তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারছিলেন না বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
শেবাগ ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম পরিচিত মুখ হলেও তার স্ত্রী আরতী বরাবরই মিডিয়ার বাইরে ছিলেন। তাকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে।
এতদিন তাদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা না হলেও বর্তমানে তাদের আলাদা থাকা এবং সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করার বিষয়টি গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।
বীরেন্দ্রর শেবাগ এবং আরতী আহলাওয়াতের দাম্পত্য জীবনের ভাঙন ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর। যদিও এই বিষয়ে শেবাগ বা তার স্ত্রী কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে সাম্প্রতিক ইঙ্গিতগুলো তাদের সম্পর্কের ভাঙনেরই প্রমাণ দিচ্ছে। সময়ই বলবে, এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ