দেশজুড়ে কড়া নজরদারি
আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর নৃশংস হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করছে যৌথ বাহিনী। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য অপরাধীদের আইনের আওতায় আনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরের হামলার ঘটনার পর শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা জরুরি সিদ্ধান্ত নেন। সেই বৈঠকেই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর অনুমোদন দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শনিবার থেকে দেশব্যাপী এ অভিযান পরিচালিত হবে এবং অভিযানের বিস্তারিত তথ্য রবিবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।
সূত্র বলছে, পতিত স্বৈরাচারের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার পেছনে রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যই এই অভিযান চালানো হবে। হামলায় আহত একাধিক শিক্ষার্থী ও সাধারণ নাগরিক এখনো চিকিৎসাধীন, যা এই ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।
বিশেষ বাহিনীর এ অভিযানে রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহর ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা ও চিরুনি অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারি সূত্র বলছে, এই অভিযান অপরাধীদের জন্য হুঁশিয়ারি, এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত