অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন শেয়ারনিউজ২৪.কম-এর সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়াজী
শেয়ারবাজারভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শেয়ারনিউজ২৪.কম-এর সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়াজী প্রশাসনে অতিরিক্ত সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও বহুমুখী কর্মজীবনের অধিকারী এই ব্যক্তিত্ব একসময় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি সুইজারল্যান্ডের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে লিয়েনে কর্মরত ছিলেন।
২০০৯ সালে দেশে ফিরে সরকারি চাকরিতে পুনরায় যোগ দিলেও পরিবর্তিত প্রশাসনিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার তাকে দীর্ঘ দশ বছর (২০১০-২০১৯) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে রাখে। দীর্ঘ সময় ওএসডি থাকার পর ২০২০ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।
অতিরিক্ত সচিব পদে তার পদোন্নতির খবর প্রকাশের পর প্রশাসনিক মহল, গণমাধ্যম এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে তার এই অর্জনকে অনেকে দেরিতে পাওয়া প্রাপ্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে