ড. ইউনূসের আর থাকার প্রয়োজন নেই
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম সম্প্রতি মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসবেন।
ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. রাব্বি আলম বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ রাজনৈতিক সংকটে পড়েছে। তিনি মনে করেন, বর্তমান প্রজন্ম রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে এবং কিছু গোষ্ঠী তাদের ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বহিরাগত ও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছে। রাজনৈতিক আন্দোলন স্বাভাবিক, তবে সাম্প্রতিক ঘটনাগুলোকে তিনি “সন্ত্রাসী বিদ্রোহ” বলে অভিহিত করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন।
ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকার তাঁদের নিরাপত্তা দিয়েছে এবং এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ ভ্রমণের সুযোগ দেওয়ায় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
এছাড়া, বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়, তাই ড. ইউনূসের আর থাকার প্রয়োজন নেই। তিনি যেন স্বেচ্ছায় সরে দাঁড়ান।’
ড. রাব্বি আলমের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর