শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে বাজেট প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের স্থিতিশীলতা আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এই প্রস্তাবনা মূলত শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাজারের সঠিক অগ্রগতির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করবে।
সোমবার (১৭ মার্চ) রাজধানী ঢাকার আগারগাঁওতে রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় ডিবিএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবর তাদের লিখিত প্রস্তাবনা পেশ করে।
প্রস্তাবনায় মূলধনী মুনাফার ওপর বর্তমান ১৫ শতাংশ করের পরিবর্তে তা সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়। এছাড়া, শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কর রেয়াতের পরিমাণ অপরিবর্তিত রেখে বিনিয়োগ সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
এছাড়া, শেয়ারবাজারে ভালো মৌলভিত্তিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির দিকে আরো বেশি উৎসাহিত করতে, তালিকাভুক্ত এবং অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান কমপক্ষে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রস্তাবনাগুলো শেয়ারবাজারে স্থিতিশীলতা আনার পাশাপাশি বাজারের ভেতরে আরও বেশি বিনিয়োগকারীদের আগমন নিশ্চিত করবে, এমনটিই মনে করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শেয়ারবাজারের উন্নতির জন্য বিভিন্ন সংগঠনগুলো একমত হয়ে কর অব্যাহতির প্রস্তাবনা তুলে ধরেছে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করেছে।
সর্বোপরি, শেয়ারবাজারের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই প্রস্তাবনাগুলো একটি মাইলফলক হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: জানুন একাদশ, ম্যাচের সময়সূচি ও যেভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- বড় পরিবর্তন শেয়ারবাজারে: শীর্ষ পদে নতুন নিয়োগের ঝড়
- অস্ট্রেলিয়া বনাম মিশর: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- বিক্রি বাড়ল ১০০১%, তবু লোকসানে ওয়াইম্যাক্স!
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- সাইফ পাওয়ারটেকের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসি