গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ব্রাজিল, দেখেনিন পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ৩-২ গোলের জয়ে তারা গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে। অপরদিকে, আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে ২-১ ব্যবধানে হারায় এবং শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে। এখন তাদের লক্ষ্য পঞ্চম-সপ্তম স্থানে জায়গা করে বিশ্বকাপ নিশ্চিত করা।
আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে কনমেবল থেকে ইতোমধ্যে ব্রাজিলের জায়গা নিশ্চিত হয়ে গেছে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে তাদের সঙ্গে কাতারের টিকিট পেয়েছে কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলা। কনমেবল থেকে মোট ৭ দল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা পাবে, বাকি তিনটি স্পটের জন্য আর্জেন্টিনার সঙ্গে লড়াই করবে ইকুয়েডর, প্যারাগুয়ে ও বলিভিয়া।
৬ এপ্রিল ভোরে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-২ ব্যবধানে হারিয়ে ব্রাজিল সেমিফাইনালে উঠেছে। ম্যাচের ৫২তম মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। প্রথমার্ধে লুইস এদুয়ার্দো সৌজার আত্মঘাতী গোলের পর ৫২তম মিনিটে জাস্টিন লের্মার সফল স্পটকিক থেকে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। তবে এরপর মাত্র ৫ মিনিটের মধ্যে সৌজা ও গুস্তাভো রদ্রিগেজ গোমেসের গোলে সমতায় ফিরে আসে ব্রাজিল। ৫৫তম মিনিটে সৌজা ডানপ্রান্ত থেকে মোরাইস বারবোসার ফ্রি-কিক ক্রসে হেডে গোল করেন, এবং ৫৭তম মিনিটে গুস্তাভো বক্সের বাইরে থেকে দারুণ একটি শটে গোল করেন। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে রুয়ান পাবলোর পাস থেকে লুসিও অ্যান্তোনিও জয়ী গোলটি করেন। ব্রাজিল ৩-২ গোলের বিজয়ের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নেয়।
এছাড়া, ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ভেনেজুয়েলা সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের পয়েন্ট ৭।
‘এ’ গ্রুপে, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে চিলি রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর কলম্বিয়া আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
এদিকে, আর্জেন্টিনা, ইকুয়েডর, প্যারাগুয়ে ও বলিভিয়া ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পঞ্চম থেকে সপ্তম স্থানের জন্য লড়াই করবে। এই চারটি দল গ্রুপ পর্বে সেরা তিন ও চারে জায়গা করে নিয়েছিল। ২৭ মার্চ থেকে কনমেবলের ১০ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পেরু ও কনমেবল ইতোমধ্যে গ্রুপ পর্ব শেষে বিদায় নিয়েছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না