মেসির সঙ্গে দেখা করলো মেসি
নিজস্ব প্রতিবেদক: সন্তান জন্মের পর নাম রাখা নিয়ে পৃথিবীতে অজস্র গল্প রয়েছে। অনেক দম্পতি সন্তান জন্মের আগে নাম ঠিক করে রাখেন। ছেলে হলে ‘অমুক’ আর মেয়ে হলে ‘তমুক’। আবার অনেক দম্পতি আছেন, যারা তাদের প্রিয় কোনো ব্যক্তিত্বের নামে সন্তানের নাম রাখেন।
লিওনেল মেসির মা-বাবা ছিলেন দ্বিতীয় ক্যাটাগরির। তারা নিজেদের প্রিয় সংগীতশিল্পী লিওনেল রিচির নামে ছেলের নাম রেখেছিলেন। আমেরিকার গায়ক-সুরকার লিওনেল রিচির নামেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসির নাম রাখা হয়।
গত বুধবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি এবং সংগীতের রাজা লিওনেল রিচির দেখা হয়েছে ফ্লোরিডায়। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারানোর ম্যাচে দুজনের দেখা হয়।
ম্যাচের পর, যখন মেসি স্টেডিয়ামের টানেল ধরে মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন তিনি লিওনেল রিচির সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের কুশল বিনিময় শেষে রিচি তার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “লিওনেলের সঙ্গে যখন লিওনেলের দেখা। আমার নামে ওর নাম রেখেছিলেন তার মা… আর আজ আমাদের দেখা। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।”
মেসির নাম রাখা নিয়ে এক অদ্ভুত ঘটনা ২০১০ সালে মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেসির জন্ম সহজ ছিল না। নির্ধারিত সময়ের পরে, ডাক্তার ঝুঁকি নিতে না চেয়ে লেবার ইন্ডিউস করার সিদ্ধান্ত নেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলেন তারা, আর মেসি জন্ম নেন বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।
মেসির মা বলেন, “ছেলের জন্য কোনো নাম ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে বললো, ‘Lionel’ নাম রাখা উচিত। আমি তাকে বলি, ‘এটা কী করলে তুমি!’ তখন হোর্হে আমাকে জানায়, ‘আমরা দুজনই লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই তার নামে এই বানানেই নাম রাখলাম।’"
এই ভাবে, ফুটবল এবং সংগীতের দুই কিংবদন্তির নামের মিল ঘটেছে, যা সবার কাছে একটি সুন্দর এবং চমকপ্রদ গল্প হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন