মালয়েশিয়ায় বাংলাদেশিদের বেতন বৈষম্য, বাড়ছে ক্ষোভ ও হতাশা
নিজস্ব প্রতিবেদক: ঘাম ঝরিয়ে, দিনরাত খেটে, দূর পরবাসে স্বপ্ন বোনেন তারা। পরিবারকে সুখ দিতে, সন্তানকে স্কুলে পাঠাতে কিংবা বৃদ্ধ বাবার ওষুধ কিনতে রেমিটেন্স পাঠান নিয়মিত। কিন্তু সেই পরিশ্রমের সঠিক মূল্য কি পাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা?
দুঃখজনক হলেও সত্য, আজও মালয়েশিয়ার শ্রমবাজারে সবচেয়ে বেশি অবমূল্যায়নের শিকার এই পরিশ্রমী জনগোষ্ঠী। যেখানে নেপাল, চীন, থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ার শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ করে মাসে আয় করছেন প্রায় ৩ হাজার রিঙ্গিত, সেখানে বাংলাদেশিরা ১২ ঘণ্টা কাজ করেও পাচ্ছেন মাত্র দেড় থেকে দুই হাজার রিঙ্গিত।
নেত্রকোনার যুবক ইমামুল, যিনি কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে কাজ করেন, বলেন, “আমরা অনেক খাটি, কিন্তু যোগ্যতা কম। ভাষা পারি না, কাজ শিখি না—তাই পিছিয়ে থাকি।”
তাঁর কথায় উঠে আসে এক শ্রেণির অভিবাসীদের নির্মম বাস্তবতা।
আরেক প্রবাসী মো. জাকির বলেন, “কলিং ভিসায় এসেছিলাম। কোম্পানির তালিকা থেকে বাদ পড়ার পর আর ফেরার সুযোগ ছিল না। এখন অবৈধ হয়ে পড়ে আছি। তবু দেশে ফিরে গেলে সমাজে মুখ দেখাব কীভাবে?”
ধারণা করা হয়, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক অবস্থান করছেন, যাদের মধ্যে প্রায় ৫ লাখই বৈধতার বাইরে রয়েছেন। একদিকে দক্ষতার অভাব, অন্যদিকে দালাল চক্রের ফাঁদে পড়ে জীবনটাও এখন অনিশ্চয়তায় ভরপুর।
কুষ্টিয়ার রাজু অবশ্য ভাগ্যবানদের একজন। তিনি মালিকানাধীন দোকানে কাজ করে একটু স্বস্তিতেই আছেন। তবে তাঁর কথায়ও ঝরে পড়ে বাস্তবতার ছায়া—“ভালো বেতন পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সবাই পায় না।”
একজন মালয়েশীয় নাগরিক মন্তব্য করেন, “বাংলাদেশিরা অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু ইংরেজি জানে না, প্রশিক্ষণও পায় না। তাই ভালো জায়গায় উঠতে পারে না।”
এই চিত্র শুধুই পরিসংখ্যানের নয়, এটি হাজারো স্বপ্নভঙ্গের গল্প। এটি সেইসব প্রবাসীর দীর্ঘশ্বাস, যারা পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজে হয়ে উঠেছে সমাজের চোখে ‘অদৃশ্য’।
বিশেষজ্ঞদের মতে, দক্ষতা বৃদ্ধি ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিক প্রেরণ এখন সময়ের দাবি। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত অভিবাসীদের জন্য আরও সুনির্দিষ্ট সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।
পরিশেষে প্রশ্ন রয়ে যায়—ঘাম ঝরিয়ে যারা দেশের অর্থনীতির চাকা ঘোরায়, তাদের কি এমন বঞ্চনায় পড়ে থাকতে হবে চিরকাল?
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন