শুধু ২০ রান! ইতিহাসের দোরগোড়ায় মুশফিক-শান্ত
নিজস্ব প্রতিবেদক: গল টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে যেন বাংলাদেশের ড্রেসিংরুমে রোদ ঝলমলে হাসির হাওয়া। একসময় যেখানে স্কোরবোর্ডে লেখা ছিল ৪৫ রানে ৩ উইকেট, সেখানে দিন শেষে লেখা হলো ২৯২/৩! আর এই অসাধ্য সাধনের নায়ক—মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।
শুধু বিপদ সামাল দেননি, বরং গড়েছেন এক অনন্য জুটি। দুজন মিলে গড়েছেন ২৪৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যা ইতোমধ্যেই হয়ে গেছে বাংলাদেশের চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। আর তাই এখন অপেক্ষা মাত্র ২০ রানের—সেই ২০ রান যেটি পার হলেই জুটিটি হয়ে যাবে দেশের ইতিহাসের সেরা চতুর্থ উইকেট জুটি।
রেকর্ডটা খুব দূরের কিছু নয়। ২০১৮ সালে মুশফিকই মুমিনুল হককে নিয়ে করেছিলেন ২৬৬ রানের জুটি। এবার তারই ব্যাটে আবার সেই রেকর্ড ভাঙার সুযোগ, এবার সঙ্গী শান্ত।
শুধু চতুর্থ উইকেটের রেকর্ড নয়, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও হাতছানি দিচ্ছে। গলে ২০১৩ সালে আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়েছিলেন মুশফিক। সেটি ছুঁতেও বাকি মাত্র ২০ রান!
সবচেয়ে বড় স্বপ্নটা একটু দূরে—আরও ১১৩ রান যোগ করতে পারলে এই জুটি পৌঁছাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ জুটিতে। ২০১৭ সালে ওয়েলিংটনে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের গড়া ৩৫৯ রানের মহাকাব্যিক সেই ইনিংসকে টপকে যাওয়ার পথও যেন খোলা।
প্রথম দিনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এসেছে বাংলাদেশের প্রথম দুই সেঞ্চুরি—শান্ত শতক পেয়েছেন একটু আগেই, আর শেষ বিকেলের আলোতে নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির আনন্দে ভেসেছেন মুশফিক।
45-3 to 293-3.
The opening day of the new WTC cycle belongs to ????????, thanks to Najmul Shanto & Mushfiqur Rahim ???????? https://t.co/3H5MpjddKE | #SLvBAN pic.twitter.com/zBPliGwBw3
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 17, 2025
এখন অপেক্ষা গলে এক নতুন সকাল, আর সেই সকালের সঙ্গে হয়তো উঠে আসবে নতুন ইতিহাসের সূর্য। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চুপচাপ গুনছেন—আর মাত্র ২০ রান!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার