দুই কোম্পানির শেয়ারদরে বড় পতন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের সাম্প্রতিক বাজারচিত্র বলছে, সামগ্রিক সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছু কোম্পানির শেয়ারে ধারাবাহিক দরপতন বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারে গত এক মাসে উল্লেখযোগ্য দরপতন ঘটেছে। দুটি প্রতিষ্ঠানই আর্থিক খাতভুক্ত এবং ‘জেড’ ক্যাটাগরিভুক্ত, যার ফলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিএসইর তথ্যমতে, যেখানে গত এক মাসে প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়েছে, সেখানে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ১৫.৯১ শতাংশ। এক মাস আগে যেখানে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪ টাকা ৪০ পয়সা, তা এখন কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়। সর্বনিম্ন দর ছিল ৩ টাকা ৪০ পয়সা।
২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে ফারইস্ট ফাইন্যান্সের পুঞ্জীভূত লোকসান ৯৯২ কোটি ১৯ লাখ টাকা, যা বিনিয়োগকারীদের জন্য উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়। সর্বশেষ ২০১৬ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩৯.৭৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১২.৫৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং বাকি ৪৭.৬৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের দখলে।
অন্যদিকে, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর এক মাসে ১৪.২০ শতাংশ কমে ৩ টাকায় নেমে এসেছে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ দর ছিল ৩ টাকা ৭০ পয়সা এবং সর্বনিম্ন ২ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ২০০৩ সালে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত।
প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। তাদের পুঞ্জীভূত লোকসান ৪৯৪ কোটি ৪১ লাখ টাকা। সর্বশেষ ২০১৯ সালে মাত্র ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয় কোম্পানিটি।
ফার্স্ট ফাইন্যান্সের মোট শেয়ারের মধ্যে ৪১.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালকের হাতে, ২০.৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং বাকি ৩৮.৩৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, লোকসানী ও দীর্ঘদিন ডিভিডেন্ড না দেওয়া কোম্পানিতে বিনিয়োগের আগে আর্থিক বিবরণ, রিজার্ভ এবং কোম্পানির ভবিষ্যৎ আয়ক্ষমতা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। অনেক সময় বাজারে সামগ্রিক প্রবৃদ্ধি থাকলেও দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিগুলো সেই ধারা অনুসরণ করতে ব্যর্থ হয়। এতে বিনিয়োগকারীদের লোকসানের ঝুঁকি বেড়ে যায়।
বিনিয়োগের ক্ষেত্রে বাজারের সামগ্রিক প্রবণতার পাশাপাশি কোম্পানিভিত্তিক মৌলিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। ‘জেড’ ক্যাটাগরির আর্থিক খাতের কোম্পানিগুলোর চলমান পারফরম্যান্স তুলে ধরছে—সব ধরনের শেয়ারে একরকম ঝুঁকি থাকে না। তাই ভবিষ্যতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে কোম্পানির আর্থিক অবস্থান, পরিচালনা দক্ষতা ও ডিভিডেন্ড ইতিহাস গভীরভাবে মূল্যায়ন করাই হবে বুদ্ধিমানের কাজ।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ টি-টোয়েন্টি কাপ: ব্যাটিংয়ে দুরন্ত, সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ-আয়ারল্যান্ড বনাম পাকিস্তান: বন্ধ ম্যাচ
- আজ ২২ ক্যারেট স্বর্ণের দাম
- কিডনি বিকল হওয়ার ঝুঁকি কমাবে আপনার রান্নাঘরের এই সাধারণ খাবারগুলো
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: সরাসরি দেখুন Live
- আইপিএল ও বিশ্বকাপ বয়কট: মুস্তাফিজের ৩ শব্দের জবাবে অবাক সালাউদ্দিন
- নেপালকে উড়িয়ে অপরাজিত ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ যে দল
- আইপিএলের ক্ষতি পোষালো, বড় চুক্তিতে পিএসএলে দল পেলেন মুস্তাফিজ
- মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে নেই বাংলাদেশ; মুখ খুললেন নাসের হুসেইন
- চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: প্রথম গোল, সরাসরি দেখুন Live
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত: কারখানা মালিকদের জন্য সুখবর
- রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বার্সেলোনা, টানা ৪ ম্যাচে গোল ইয়ামালের
- চেলসিকে স্তব্ধ করল আর্সেনাল: অন্তিম মুহূর্তের গোলে নাটকীয় জয়