MD. Razib Ali
Senior Reporter
লিটন বাদ, আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন!
নিজস্ব প্রতিবেদক: চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ম্যাচ, যেখানে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ১০০ রানে ছিল মাত্র ১ উইকেট, সেখান থেকে মাত্র ৫ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারিয়ে ফেলে দল। ফলে বড় ব্যবধানে ম্যাচ হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ে সফরকারীরা।
আজ, শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে অন্তত দুটি পরিবর্তন দেখা যেতে পারে।
ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ঈমনকে। তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
পাঁচ নম্বরে ব্যাট করবেন তাওহীদ হৃদয়। আগের ম্যাচে চার নম্বরে ব্যাট করা লিটন দাসকে একাদশের বাইরে রাখা হতে পারে। তার জায়গায় দলে আসতে পারেন শামীম হোসেন পাটোয়ারী। কারণ, প্রথম ম্যাচে স্পেশালিস্ট বোলারের ঘাটতি স্পষ্ট ছিল। শামীম হোসেন পাটোয়ারী বোলিংয়েও কার্যকর ভূমিকা রাখতে পারেন। তার দায়িত্ব থাকবে ৭ নম্বরে ব্যাট করে হার্ড হিটিংয়ের মাধ্যমে দলের রান বাড়ানো।
ছয় নম্বরে দেখা যাবে প্রথম ম্যাচে একাই লড়াই করা জাকির আলী অনিককে। তার ফিফটির কল্যাণেই বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কিছুটা কমে।
পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগ সামলাবেন মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী ও তানভির ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ঈমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম