পুঁজিবাজারে ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিংয়ে জড়িত প্রাইম ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে প্রাইম ফাইন্যান্স গ্রুপের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ২৯৬ কোটি টাকার অর্থপাচারের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
১৪ জুলাই (সোমবার) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের নিরীক্ষা ও তদারকিতে স্পষ্ট হয়েছে—উল্লেখিত তিনটি প্রতিষ্ঠান মার্জিন ঋণের অপব্যবহার করে অর্থ দেশের বাইরে পাচার করেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে, বিএসইসি তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে কমিশন নিয়মিতভাবে তালিকাভুক্ত এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
প্রাইম ফাইন্যান্স গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের এই তদন্তও কমিশনের নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। তদন্তে যেসব অনিয়ম চিহ্নিত হয়েছে, সেগুলোর ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কার্যকর নজরদারি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা গড়ে তোলা সম্ভব হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে দুই কোম্পানির ইপিএস
- সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুখবর, ডিএসই আনল নতুন সুবিধা
- কেয়া কসমেটিকস কাণ্ডে নতুন মোড়, ব্যাংকিং অনিয়ম নাকি জালিয়াতি?
- SSC Result 2026: এক ক্লিকেই যেভাবে দেখবেন রেজাল্ট
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- সৌদিতে এই ৬ ভুলে হতে পারে জেল-জরিমানা, সাবধান!
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত! বিএসইসির কাছে ১১ দফা দাবি
- সরকারি চাকরিজীবীদের জন্য আগস্টে টানা ৪ দিনের ছুটি
- এসএসসি ফল ২০২৬: অনলাইনে ও মোবাইলে দ্রুত ফল জানার উপায়
- আরএকে সিরামিকের মুনাফায় বড় উল্লম্ফন
- ভিসা বাতিলের অভিযোগে প্রবাসীদের দুশ্চিন্তা
- আজকের মুদ্রা বিনিময় হার (২৮ জুলাই ২০২৬): সকল দেশের রেট
- প্রথমবারের মতো পেল ভবন ভাড়া দেওয়ার বিশেষ অনুমতি