নীলিমা আক্তারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভাগের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ড. নীলিমা আক্তার ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তাদের গণতান্ত্রিক আন্দোলনকে ‘মব’ বা ‘উচ্ছৃঙ্খল জনতা’ বলে আখ্যা দিয়েছেন। তার এ ধরনের মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। তারা মনে করেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের পক্ষে এ ধরনের মনোভাব গ্রহণযোগ্য নয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন:
১. ড. নীলিমা আক্তারকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।
২. তার বক্তব্য ও আচরণ তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত জুলাই থেকে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে তিনি একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি দাবি করেন, আন্দোলনকারীদের কারণেই গত এক বছরে ঘটে যাওয়া মৃত্যুর দায় তৈরি হয়েছে। এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষক হিসেবে ড. নীলিমা আক্তারের অবস্থান কেবল অনৈতিক নয়, বরং তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, তার শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম বর্জন করা হলেও বিভাগীয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং তার প্রতি পক্ষপাতিত্বপূর্ণ আচরণ করা হচ্ছে।
এক শিক্ষার্থীর ভাষায়, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাঠে নামিনি। আমরা চাই, একজন শিক্ষকের দায়িত্বশীলতা বজায় থাকুক। অথচ যিনি বারবার শিক্ষার্থীদের সম্মানহানি করছেন, তাকেই রক্ষা করার চেষ্টা চলছে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা