আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার, শীর্ষে প্রাইম ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেলেও কয়েকটি শেয়ারের দরে উল্লেখযোগ্য উত্থান হয়েছে। দিন শেষে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নেয় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে শীর্ষে অবস্থান করে।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড। এর শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা বা ৫.১৭ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি. এর শেয়ার দর বৃদ্ধি পায় ৫০ পয়সা বা ৪.১৭ শতাংশ।
এছাড়া, দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি হলো—
নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড – ৩.৮৫% বৃদ্ধি
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি. – ৩.৫৯% বৃদ্ধি
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড – ৩.৪৫% বৃদ্ধি
আরগন ডেনিমস লিমিটেড – ৩.১৪% বৃদ্ধি
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ৩.০৩% বৃদ্ধি
হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি. – ৩.০০% বৃদ্ধি
তোশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড – ২.৩৮% বৃদ্ধি
বিশ্লেষকদের মতে, আর্থিক খাতভুক্ত কিছু কোম্পানির শেয়ারের দর বাড়ায় বাজারে আংশিক ইতিবাচক সাড়া মিলেছে। যদিও সামগ্রিকভাবে বাজার স্থিতিশীলতার পথে এগোতে সময় লাগতে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ