Alamin Islam
Senior Reporter
৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, কার লাভ, কার লোকসান
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানি—অলিম্পিক এক্সেসরিজ, ফার ইস্ট নিটিং, জাহিন স্পিনিং, খান ব্রাদার্স ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস—গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হয়।
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড:
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছে, যা গত বছরের একই সময়ে ৩৫ পয়সা ছিল। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের ১৮ পয়সার তুলনায় সামান্য কম। কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী ৯ টাকা ১৬ পয়সা।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড:
দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৯১ পয়সা লোকসান, যেখানে গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছিল। ৬ মাসের হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে মাত্র ৫ পয়সা, যা আগের বছরের ৩৫ পয়সার তুলনায় কম। একই সময়ে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১ টাকা ৪৭ পয়সা। কোম্পানির NAVPS ৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী ১৯ টাকা ২৬ পয়সা।
জাহিন স্পিনিং লিমিটেড:
দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ১৪ পয়সা লোকসান, যেখানে গত বছরের একই সময়ে ১ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল। প্রথম দুই প্রান্তিকে ৬ মাসে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৪ পয়সার তুলনায় কম। শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ পয়সা। NAVPS এই সময়ের জন্য ৩ টাকা ২৫ পয়সা।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড:
দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৩৬ পয়সা আয় হয়েছে, যা গত বছরের একই সময়ে ৭ পয়সা ছিল। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৯ পয়সা। কোম্পানির NAVPS ৩১ ডিসেম্বর, ২০২৫ অনুযায়ী ১১ টাকা ৮১ পয়সা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড:
দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ১৪ পয়সা লোকসান, যেখানে গত বছরের একই সময়ে ১৬ পয়সা লোকসান হয়েছিল। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে শেয়ার প্রতি লোকসান ৬ পয়সা। NAVPS এই সময়ের জন্য ৬ টাকা ৭৪ পয়সা।
কোম্পানি সূত্র জানায়, এই প্রতিবেদনগুলি কোম্পানির অর্থনৈতিক পারফরম্যান্স ও শেয়ারহোল্ডারদের তথ্য জানার জন্য প্রকাশ করা হয়েছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ