Md Razib Ali
Senior Reporter
বিএসইসির কড়া নির্দেশ: ২০ কোটি টাকা ফেরত দিচ্ছে ভ্যানগার্ড ম্যানেজমেন্ট
পুঁজিবাজারে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগের সত্যতা মেলায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’-এর অর্থ বিধি বহির্ভূতভাবে ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ কোটি ৫৯ লাখ টাকা তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে বড় অংকের জরিমানার মুখে পড়বে প্রতিষ্ঠানটি, যার পরিমাণ দাঁড়াতে পারে ২২ কোটি ৭৫ লাখ টাকা।
বিএসইসির ১০১২তম কমিশন সভায় সিদ্ধান্ত
গত মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০১২তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরদিন বুধবার কমিশনের মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা প্রকাশ্যে আনেন।
তদন্তে উঠে আসা দুই বড় অনিয়ম
বিএসইসির তদন্ত অনুযায়ী, ভ্যানগার্ড ম্যানেজমেন্ট দুটি পৃথক কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে আইনের তোয়াক্কা করেনি, যা সাধারণ বিনিয়োগকারীদের মুনাফায় আঘাত হেনেছে।
১. বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক বিনিয়োগ:
২০১৩ সালে ফান্ডের ১ কোটি ৫০ লাখ টাকা ব্যবহার করে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের’ ৬ লাখ শেয়ার কেনা হয়। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারগুলো ১৫ টাকা প্রিমিয়ামসহ মোট ২৫ টাকা দরে কেনা হয়েছিল, যা ছিল সম্পূর্ণ বিধিবহির্ভূত। এই খাতের অনিয়মের বিপরীতে বিএসইসি ৫ কোটি ৭৪ লাখ টাকা ৩০ দিনের মধ্যে ফেরতের নির্দেশ দিয়েছে। ব্যর্থতায় ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
২. এএফসি হেলথ লিমিটেড বিনিয়োগ:
একইভাবে ২০১৭ সালে ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। সাড়ে ১২ টাকা দরে (আড়াই টাকা প্রিমিয়ামসহ) ৪৮ লাখ শেয়ার কেনা হয়েছিল এই ফান্ড থেকে। আইনের এই ব্যত্যয় ঘটানোর ফলে বিএসইসি এখন ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। এই অর্থ ফেরত না দিলে ১৬ কোটি টাকা জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট পক্ষকে।
ব্যর্থ হলে প্রতিদিন গুণতে হবে বাড়তি জরিমানা
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অর্থ ফেরতের জন্য বরাদ্দকৃত ৩০ কার্যদিবসের সময়সীমা পার হলে পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। এই অতিরিক্ত সময়ের মধ্যেও যদি নির্দেশ পালিত না হয়, তবে প্রতিদিনের বিলম্বের জন্য ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা কার্যকর হবে।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি