ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

মুনাফায় উত্থান-পতন, চার ব্যাংকের আর্থিক চিত্রে যা দেখা গেল

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ আগস্ট ০২ ১০:৫৮:১৮
মুনাফায় উত্থান-পতন, চার ব্যাংকের আর্থিক চিত্রে যা দেখা গেল

শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে।

রোববার (২ আগস্ট) কোম্পানিগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক

২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৭ টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৮ টাকা।

জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ০.২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৮২ টাকা।

এ সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ০.৭৪ টাকা হয়েছে। আগের বছর যা ছিল ৩.৬০ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৩০ টাকা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রভিশনের আগে মুনাফা কমে যাওয়া, পরিচালন নগদ প্রবাহ হ্রাস এবং শেয়ারহোল্ডারদের মোট ইক্যুইটি কমার কারণে এসব সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ১.৮৫ টাকা হয়েছে। আগের বছরের পুনর্নির্ধারিত হিসাবে যা ছিল ১.৬৪ টাকা।

প্রথম ছয় মাসে ব্যাংকটির ইপিএস বেড়ে ৩.৫৬ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৩৬ টাকা।

তবে একই সময়ে সমন্বিত এনওসিএফপিএস কমে ৭.৫৫ টাকা হয়েছে। আগের বছর যা ছিল ১৬.২৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভি বেড়ে ৩৯.০৩ টাকা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, ঋণ গ্রহণ কমে যাওয়া এবং বিনিয়োগ বাড়ার কারণে পরিচালন নগদ প্রবাহে প্রভাব পড়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ০.৭২ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ০.৭৮ টাকা।

তবে জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির ইপিএস বেড়ে ০.৮৬ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ০.৮৩ টাকা।

ব্যাংকটির সমন্বিত এনওসিএফপিএস কমে ৭.৬৩ টাকা হয়েছে। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ২১.৮১ টাকা হয়েছে।

ব্যাংকটির মতে, বিনিয়োগ আয় বাড়ায় ইপিএস বৃদ্ধি পেয়েছে। তবে আমানত প্রবৃদ্ধি কম থাকায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ০.৩৮ টাকা হয়েছে। আগের বছরের পুনর্নির্ধারিত হিসাবে যা ছিল ০.২৯ টাকা।

তবে জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির ইপিএস কমে ০.৯৫ টাকা হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ১.০৯ টাকা।

এ সময়ে ব্যাংকটির সমন্বিত এনওসিএফপিএস ঋণাত্মক হয়ে ১০.৪৩ টাকা হয়েছে। আগের বছর যা ছিল ২৩.০৯ টাকা।

৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভি বেড়ে ২৩.৪৬ টাকা হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালন আয় কমে যাওয়া, আয়কর সংস্থান বৃদ্ধি এবং আমানত কমে যাওয়ার কারণে ইপিএস ও পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ