ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার ভরি কত করে

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ অক্টোবর ২৪ ১০:৩১:৫৪
আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার ভরি কত করে

নিজস্ব প্রতিবেদক: আজ ১০/২৪/২০২৬ তারিখ

বাংলাদেশে আজকের সোনার দাম

১৮ ক্যারেট সোনার দাম, ২১ ক্যারেট সোনার দাম, ২২ ক্যারেট সোনার দাম

টানা কয়েক দফায় মূল্য কমায় দেশের বাজারে সোনার গহনা কেনার খরচ আগের তুলনায় কমেছে। ১৩, ২২ ও ২৩ অক্টোবর—এই তিন দফায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। সর্বশেষ শুক্রবার (২৩ অক্টোবর) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর পর ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একই সঙ্গে কমেছে অন্য মানের সোনা ও রুপার গহনার দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এই মূল্য নির্ধারণ করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গহনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মানের সোনার ভরি কত টাকায় বিক্রি হবে

সর্বশেষ সিদ্ধান্তে চার ধরনের সোনার গহনার দাম কমানো হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরির নতুন মূল্য এবং আগের তুলনায় দাম কমার পরিমাণ নিচে দেওয়া হলো।

২২ ক্যারেট: নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

২১ ক্যারেট: নতুন দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; কমেছে ২ হাজার ৯৯ টাকা।

১৮ ক্যারেট: নতুন দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; কমেছে ১ হাজার ৮০৮ টাকা।

সনাতন পদ্ধতি: নতুন দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা; কমেছে ১ হাজার ৪৫৮ টাকা।

এখানে সোনার প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝানো হয়েছে। তালিকায় উল্লেখ করা দামগুলো গহনার জন্য নির্ধারিত।

অক্টোবরে তিনবার কমল সোনার দাম

চলতি মাসে তিন দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত এসেছে। প্রথমে ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ২২ অক্টোবর কমানো হয় আরও ১ হাজার ৬৯১ টাকা। সর্বশেষ ২৩ অক্টোবর ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।

এই তিন দফার হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম মোট ৭ হাজার ১১৫ টাকা কমেছে।

সর্বশেষ মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে। বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

২২ অক্টোবরের দামের সঙ্গে নতুন মূল্য কতটা আলাদা

সর্বশেষ পরিবর্তনের আগে ২২ অক্টোবর সকাল ১০টা থেকে সোনার গহনার জন্য যে দাম কার্যকর ছিল, তা শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল ছিল। ওই সময়ের মূল্য এবং নতুন দামের তুলনা করলে চার ধরনের সোনার ক্ষেত্রেই মূল্যহ্রাস দেখা যায়।

২২ অক্টোবর ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

২৩ অক্টোবরের নতুন মূল্য কার্যকর হওয়ার পর ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

রুপার গহনার নতুন দামও নির্ধারণ

সোনার পাশাপাশি রুপার গহনার মূল্যও সংশোধন করেছে বাজুস। ভ্যাটসহ প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে মানভেদে।

২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা; কমেছে ৩২৬ টাকা।

২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা; কমেছে ১৭৫ টাকা।

১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা; কমেছে ১৭৫ টাকা।

সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা; কমেছে ১১৭ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার সংশোধিত দাম কার্যকর হয়েছে।

আজকের সোনার দাম Bangladeshi Gold Price Today (BDT)

কত ক্যারেটের সোনা ভরি প্রতি বর্তমান দাম ভরি প্রতি আগের মূল্য ভরি প্রতি দাম কমেছে
২২ ক্যারেট ২,২৪,১৮২টাকা ২,২৬,৩৪০ টাকা ২,১৫৮ টাকা
২১ ক্যারেট ২,১৪,০৯৩টাকা ২,১৬,১৯২ টাকা ২,০৯৯ টাকা
১৮ ক্যারেট ১,৮৩,৮৮৩টাকা ১,৮৫,৬৯১ টাকা ২,১০৮ টাকা
সনাতন সোনা ১,৫০,২৩২ টাকা ১,৫১,৬৯০ টাকা ১,৪৫৮ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা আনা প্রতি সোনার দাম কত

কত আনা সোনাআনা প্রতি সোনার দাম
১ আনা সোনা ১১,৪৯৩ টাকা
২ আনা সোনা ২২,৯৮৫ টাকা
১ ভরি বা ১৬ আনা সোনার দাম ১,৮৩,৮৮৩ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা আনা প্রতি সোনার দাম কত

কত আনা সোনা আনা প্রতি সোনার দাম
১ আনা সোনার দাম ১৩,৩৮১টাকা
২ আনা সোনার দাম ২৬,৭৬২টাকা
১ ভরি বা ১৬ আনা সোনার দাম ২,১৪,০৯৩ টাকা

২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হলে আনা প্রতি সোনার দাম কত

কত আনা সোনা আনা প্রতি সোনার দাম
১ আনা সোনার দাম ১৪,০১১ টাকা।
২ আনা সোনার দাম ২৮,০২৩টাকা।
১ ভরি বা ১৬ আনা সোনার দাম ২,২৪,১৮২ টাকা

খ, দেখে নিন আজকে বাংলাদেশে ২২ ক্যারেট ও ২১ ক্যারেট রুপার দাম

প্রতি ভরি রুপার দাম ক্যারেট অনুয়ায়ি রুপার দাম
২২ ক্যারেটের ১ ভরি ৪ হাজার ২৪ টাকা
২১ ক্যারেটের ১ ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।
১৮ ক্যারেটে ১ ভরি ৩ হাজার ৩২৪ টাকা।
সনাতন পদ্ধতিতে ১ ভরি ২ হাজার ৫০৮ টাকা।

বিশেষ দ্রষ্টব্য:

স্বর্ণের উপরোক্ত দামেই অলংকার ক্রয় করতে পারবেন না তার থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ নির্ধারিত করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা।

আপডেটের সময়: ২৪ অক্টোবর ২০২৬ বাংলাদেশ। প্রতিদিনের আপডেট জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

পাঠকের সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

১. ২২ অক্টোবর ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কত?

ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. ২২ ক্যারেট সোনার দাম কত টাকা কমেছে?

প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।

৩. নতুন সোনার দাম কবে থেকে কার্যকর হয়েছে?

বৃহস্পতিবার, ২২ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে।

৪. ২১ ও ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কত?

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা।

৫. ২২ ক্যারেট রুপার প্রতি ভরির নতুন দাম কত?

ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম/আর/এ

পাঠকের মতামত: