আপেল দিয়ে গরুর মাংস রান্না
উপকরণ
হাড়সহ গরুর মাংস ১ কেজি, কুচি করা আপেল ২টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, গরম মসলা ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ৬-৭টি, টকদই আধা কাপ, লবণ স্বাদমতো এবং তেল ৩ টেবিল চামচ।
প্রণালি
গরুর মাংস ধুয়ে কেটে নিয়ে টক দই, আপেলকুচি, মরিচ, হলুদ, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট। চুলায় হাঁড়ি বা প্যান দিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। এতে আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজকুচি ও পেঁয়াজ বাটা দিতে হবে। একটু ভাজা হয়ে এলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে প্রয়োজন মতো ফুটন্ত গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে৷
ঝোল কমে এসে মাখামাখা হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে সামান্য চিনি দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রাখতে হবে যেন মাংসের উপরে তেল উঠে চকচকে ভাব আসে। পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।
গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে জমবে দারুণ রিফ্রেশিং আর সুস্বাদু এই আপেল দিয়ে গরুর মাংসের পদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন