রিটেন ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো দিল্লি ক্যাপিটালস, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
পাঁচ ক্রিকেটারের মধ্যে চারজনই ভারতীয়। পারফরম্যান্স বিচার করেই তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর মধ্যে উল্লেখযোগ্য নাম অলরাউন্ডার শার্দুল ঠাকুর। গত বছর আইপিএলের নিলামে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুলকে কিনেছিল দিল্লি। কিন্তু তার পারফরম্যান্সে মোহভঙ্গ হয়েছে রিকি পন্টিংয়ের দলের।
সবশেষ আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছিলেন শার্দুল। ওভার প্রতি দিয়েছিলেন ১০ রান। ব্যাট হাতেও সাফল্য পাননি এই অলরাউন্ডার। ১০.৮১ গড়ে করেছিলেন ১২০ রান। তার স্ট্রাইকরেট ছিল ১৩৭.৯৩।
শার্দুলকে অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে বিক্রি করে দিতে চেয়েছিল দিল্লি। কিন্তু বিপুল দামের জন্য আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিতে আগ্রহ দেখায়নি। তাই শার্দুলকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তই নিয়েছে তারা। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী আইপিএল কর্তৃপক্ষ বলেছে, শার্দুল প্রথম সারির অলরাউন্ডার হলেও তার বিপুল দামের জন্য সমস্যা হচ্ছে।
শার্দুল ছাড়াও দিল্লি ছেড়ে দিচ্ছে ভারতীয় টেস্ট দলের দ্বিতীয় উইকেটরক্ষক শ্রীকর ভরত, মনদীপ সিংহ, অশ্বিন হেব্বার এবং নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে। কিউই ব্যাটার সেইফার্ট গত আইপিএলে দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলে ২৪ রান করেছেন। ডিসেম্বরের নিলামের তালিকায় তার নাম থাকার সম্ভাবনা রয়েছে।
গত আইপিএলে দুটি ম্যাচ খেলা ভরতের পারফরম্যান্সেও খুশি নন পন্টিংরা। পাঞ্জাবের অভিজ্ঞ ব্যাটার মনদীপও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। তিনটি ম্যাচ খেলে করেন মাত্র ১৮ রান। অন্ধ্রপ্রদেশের ওপেনিং ব্যাটার হেব্বার একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। অনুশীলনেই তিনি কোচকে খুশি করতে পারেননি। তাকে অনেক আগেই না রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী ডিসেম্বরের নিলামের আগেই ছেড়ে দেয়া হচ্ছে তাদের। গত বছর আইপিএলে পঞ্চম স্থানে শেষ করেছিল দিল্লি। এবার ভাল ফল করতে চান পন্টিং। তাই পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে ডিসেম্বরের নিলামে কার্যকরী ক্রিকেটারদের দলে নিতে চান পন্টিংরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- ৩০ হাজারের মধ্যে সেরা ৫ স্মার্টফোন, থাকছে AMOLED ও বড় ব্যাটারি