বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন তরুণী
অচেনা লোকদের কাছে নিজের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন অস্ট্রেলিয়ান এক তরুণী। তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ পেতে পারেন যে কেউ।
তবে তার সঙ্গে বিছানায় ঘুমানোর জন্য মানতে হবে কিছু শর্ত। নির্দিষ্ট টাকার বিনিময়ে আর শর্ত মেনেই ওই তরুণীর সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ মিলবে। পেশাই একজন মডেল ওই তরুণী। মডেলের নাম মনিকা জারামিয়া।
মনিকার দাবি, এভাবেই তিনি বছরে লাখ লাখ টাকা আয় করেন। তবে তার এই পেশাকে দেহব্যবসার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। অস্ট্রেলিয়ায় ‘হট বেডিং’ নামে এক বিশেষ প্রথার চল রয়েছে। একই বিছানা অনেকে ব্যবহার করেন। উদ্দেশ্য সবসময় বিছানা গরম রাখা। সে কথা মাথায় রেখেই নিজের বিছানাটিও ভাড়া দেওয়ার কথা ভাবেন মনিকা।
বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ঘুমাতে হতো তাকে। এতে বিছানার একপাশ অনেক ঠান্ডা হয়ে যাওয়ায় রীতিমতো অসুবিধা হতো মনিকার। সব দিক ভেবেই নিজের বিছানায় অচেনা পুরুষদের ঘুমানোর অনুমতি দেন মনিকা। তবে বিনামূল্যে নয়। নির্দিষ্ট রয়েছে সেই ভাড়াও। তবে শর্ত একটাই। এখানে যৌনতার কোনো জায়গা নেই।
অর্থাৎ অচেনা ব্যক্তি তার বিছানায় ঘুমালেও কোনোভাবেই তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার সুযোগ পাবেন না। আগে থেকেই এই শর্তের কথা জানিয়ে দেন মনিকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ব্রাজিলের পরের দুই ম্যাচ কবে, জানুন সময়সূচি ও প্রতিপক্ষ
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?
- আজকের টাকার রেট কত: বাড়লো ২০টি দেশের টাকার মান
- আজ ১০/০৪/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর