পাকিস্তানের সরকার গঠনে এগিয়ে গেল নওয়াজ!
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নির্বাচনী মাঠে তৃতীয় স্থানে রয়েছেন। নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তায়, নওয়াজ শরিফের সাথে সম্পূর্ণভাবে সরকার গঠন থেকে সরে দাঁড়ান তিনি । পাকিস্তান পিপলস পার্টি এবং নওয়াজ শরিফের দল পিএমএল-এন ভোটে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকায় সাম্প্রতিক দিনগুলোতে আলোচনার পর ৩৫ বছর বয়সী এই রাজনীতিবিদ এই তথ্য দিয়েছেন।
পাকিস্তানের ১৬ তম জাতীয় নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিলাওয়াল ভুট্টো বলেছেন যে নওয়াজের তার দলের সাথে জোট করে কেন্দ্রীয় সরকার গঠনের কোনো ইচ্ছা নেই। তাই তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তার দলের কেউ কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তার দলের পক্ষ থেকে পিএমএল-এনের মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ফের নির্বাচনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, তিনি দেশজুড়ে অশান্তি, সংঘাত চান না। নওয়াজকে বিলাওয়ার ভুট্টোর এমন সমর্থনের ফলে পাকিস্তানে রাজনৈতিক স্থবিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ইমরান খান যেহেতু দলীয়ভাবে নির্বাচনে যেতে পারেননি তাই পিটিআইয়ের সরকার গঠনে সম্ভাবনা অনেক ক্ষীণ। যা ইতোমধ্যে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর সাফ জানিয়ে দিয়েছেন।
এই অবস্থায় রাজনীতির মাঠে প্রতিযোগিতা আরও কমে গেলো নওয়াজ শরিফের জন্যে। এদিকে, পাকিস্তানে ধর্মভিত্তিক দল মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম)-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করবে দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই সঙ্গে, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক আইনসভায় সরকার গঠন করবে দলটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রাউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে সরকার গঠনে এগিয়ে যাবেন তারা। রাউফ হাসান আরও বলেন, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক পরিষদে সরকার গঠন করবে পিটিআই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী