বিসিবিতে নতুন পদ পেলেন হাবিবুল বাশার সুমন!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জাতীয় দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার সুমন দীর্ঘ দিন জাতীয় দলের নির্বাচক ছিলেন। সম্প্রতি মিনহাজুল আবিদীন নান্নু নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর বাশারের সাথে প্রধান নির্বাচকের চুক্তি নবায়ন করেনি বিসিবি। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, নির্বাচকরা পদে না থাকলেও বিসিবির অন্যান্য পদে থাকবেন। এবার নতুন দায়িত্ব পেলেন বাশার।
বিসিবির নতুন দায়িত্ব নেওয়ার পর স্পোর্টস আওয়ার 24-এ তার প্রতিক্রিয়া জানিয়েছেন হাবিবুল বাশার সুমন। ভবিষ্যতে নারী ক্রিকেট নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। বাশার বলতেন এটা একটা বড় দায়িত্ব। নারী ক্রিকেটারদের আরও এগিয়ে নেওয়া অবশ্যই কঠিন। কারণ নারী ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া নারী জাতীয় দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমি মনে করি আমার মূল ফোকাস জাতীয় দল নয় পুরো নারী ক্রিকেটের দিকে।
বাংলাদেশ নারী ক্রিকেটেই ফোকাস রাখছি। জাতীয় দল তো জাতীয় দলের জায়গায় আছে, আমার লক্ষ্য তৃণমূল থেকে কাজ করে নারী ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে আনা। সেই সুযোগটা তৈরী করতে চাই প্লান তো অবশ্যই আছে'—আরও যোগ করেন সাবেক এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডি, মিলবে বছরে ২৭ হাজার পাউন্ড উপবৃত্তি
- ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডেরবিতর্কিত গোল নিয়ে বড় ভুল স্বীকার রেফারিদের
- আজকের সোনার দাম: নতুন দামে গহনা বিক্রি হচ্ছে বাজারে
- Redmi Note 17 Review: এর দাম ২৯–৩২ হাজার? 4G-5G ভ্যারিয়েন্ট নিয়ে যা জানা জরুরি