শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাজিলকে রুখে দিলো মেক্সিকো
দুবাইতে শুরু হয়েছে বিচ সকার বিশ্বকাপের দ্বাদশ আসর। ৬টি মহাদেশের ১৬টি দেশ অংশগ্রহণ করে। ব্রাজিলের সৈকত সকার দল পাঁচবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। দ্বিতীয় শীর্ষ তিন শিরোপা রয়েছে রাশিয়ার। পর্তুগাল দুইবার এবং ফ্রান্স একবার জিতেছে।
লাতিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়ার এই টুর্নামেন্টে সুযোগ রয়েছে। আর্জেন্টিনা খেলছে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিতি। অন্যদিকে, ব্রাজিল খেলছে গ্রুপ ডি-তে। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১.১৫ মিনিটে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় ব্রাজিল।
ম্যাচের শুরুটা ভালো করেছিল ব্রাজিল। প্রথমার্ধে মাউরিসিনহো ও এডসন হাকের গোলে ২-০ গোলে এগিয়ে যায় তারা। অন্যদিকে মেক্সিকোর হয়ে একটি গোল করেন ক্রিস্টোফার কাস্টিলো। দ্বিতীয়ার্ধে মেক্সিকান স্যালোমন ওবিয়াস গোল করে ম্যাচ সমতায় আনেন।
কিন্তু ম্যাচ জমে যায় তৃতীয় পিরিয়ডে। ব্রাজিলিয়ান অ্যালিসন গোল করে দলকে এগিয়ে দিলেও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেননি তারা। অন্যদিকে, ম্যাচ শেষ হওয়ার আগে গোল করে স্কোর সমতা আনেন মেক্সিকান রোমান মালডোনাডো। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ায় অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করে ব্রাজিল। দলের হয়ে এডিসন হাল্কের গোলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শিলিসুরা।
আগের ম্যাচেও পর্তুগালের বিপক্ষে ব্রাজিল অতিরিক্ত সময়ে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই অপরাজিত থেকে মাঠ ছাড়লো সেলেসাওরা।
কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ এশিয়ার দেশ জাপান। আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আজকের সোনার দাম: নতুন দামে গহনা বিক্রি হচ্ছে বাজারে
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা